সীতাকুণ্ডে ইয়াবাসহ যুবক আটক

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৪

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা

সীতাকুণ্ডে হাইওয়ে থানার পুলিশ ৮শ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে।

গত বৃহস্পতিবার বেলা ১০টায় বার আউলিয়া হাইওয়ে থানার একটি দল ঘোড়ামারাস্থ এলাকায় সোনামিয়া ড্রাইভারের বাড়ির সামনে ঢাকামুখী মহাসড়ক লেনে চেকপোস্ট বসায়। এসময় চলাবস্থায় মো. মামুন (৩০) নামে একব্যক্তির দেহ তল্লাশি করে ৮শ পিস ইয়াবা পাওয়া যায়। আটক ব্যক্তি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার পৌরসভাস্থ মাইজপাড়া গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমানের ছেলে।

এ ব্যাপারে বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. আহসান হাবীব বলেন, আটক ব্যক্তিকে মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে চালান দেওয়া হবে।