বাঁশখালীর সাংসদের বিরুদ্ধে ভিডিও ভাইরাল!

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৪

প্রতিবাদে সাংবাদিক সম্মেলন

বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা

বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে আলোচিত ডাবিং করা ভিডিও ভাইরালের প্রতিবাদে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগ ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির যৌথ উদ্যোগে গতকাল বুধবার বেলা ৩টায় সাংবাদিক সম্মেলন করা হয়। উপজেলা সদরের আওয়ামী লীগের একটি অস্থায়ী অফিস কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যটি পাঠ করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফুর।

বক্তব্যে বলেন, ‘ডাবিং করা ভিডিওটি Kine Master Apps এর কয়েকটি খণ্ডচিত্রের জোড়াতালি সংযোজন এবং এডিটিং করা মুখাবয়ব। Kine Master Apps এর ব্যবসা হচ্ছে মানুষের অবিকল রেকর্ডের ভিন্নরূপ দেওয়া। ভাইরাল হওয়া ভিডিও চিত্রে Kine Master Apps এর নাম-ঠিকানা রয়েছে। বাঁশখালীতে কতিপয় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দীর্ঘদিন ধরে এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে ষড়যন্ত্র করে আসছে।

সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক সরোয়ার কামাল, সাংগঠনিক সম্পাদক শ্যামল দাশ, বাঁশখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সভাপতি অ্যাডভোকেট আ. ন. ম শাহাদাত আলম, সাধারণ সম্পাদক মুজিবুল হক, সরল ইউপি চেয়ারম্যান রশিদ আহমদ চৌধুরী, বৈলছড়ি ইউপি চেয়ারম্যান কপিল উদ্দিন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান শেখেরখীল ইউপি চেয়ারম্যান মো. ইয়াছিন, খানখানাবাদ ইউপি চেয়ারম্যান বদরুদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট তোফাইল বিন হোসাইন।

 

 

০