সার্বভৌমত্ব বিরোধী চুক্তি মেনে নেওয়া হবে না : তাইওয়ানের প্রেসিডেন্ট

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৬

তাইওয়ানের বিরোধী দল কেএমটি পার্টি মঙ্গলবার বলেছে তারা ক্ষমতায় আসলে চীনের সাথে শান্তি চুক্তি করবে। এর জবাবে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইন ওয়েন বলেছেন নিজেদের সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এমন কোনো চুক্তি গ্রহণ করবে না তাইওয়ানের জনগণ।

চীন স্বায়ত্তশাসিত তাইওয়ানকে চীনের অংশ বলে মনে করে। প্রয়োজনে শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলে আসছে চীন। গত কয়েক বছর ধরে তাইওয়ানের সাথে শান্তি চুক্তির কথা বলছে চীন। কেএমটি পার্টির চেয়ারম্যান গত সপ্তাহে বলেন, তিনি আগামী জাতীয় নির্বাচনে  জিতলে চীনের সাথে শান্তি চুক্তি করতে পারেন। এর পরপরই তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইন ওয়েন বলেন, জাতীয় সার্বভৌমত্ব ও গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এমন চুক্তি মেনে নেবে না দেশটির সমাজ। যতদিন চীন শক্তি প্রয়োগ করে তাইওয়ানকে নিয়ন্ত্রণে নেওয়ার চিন্তা বাদ না দেবে ততদিন প্রকৃত শান্তি আসবে না।