নিজের ব্যক্তিগত ব্যাপার নিয়ে সাধারণত কথা বলেন না রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে এবার 'রাশিয়া: নিউ হিস্টরি' নামের এক ডকুমেন্টারিতে নিজের কথা বলেছেন তিনি। এখানে ১৯৯১ সালে সোভিয়েত ইউনিয়নের পতনকে ঐতিহাসিক রাশিয়ার মৃত্যু হিসেবে অভিহিত করে দুঃখপ্রকাশ করেন পুতিন।
একইসঙ্গে সোভিয়েত রাশিয়ার পতনের পর নিজের ব্যক্তিগত সংকটের কথা বলেছেন রুশ প্রেসিডেন্ট। পুতিন জানিয়েছেন, সোভিয়েত ইউনিয়ন ভাঙার পর অর্থনৈতিক সংকটে পড়ে বাড়তি কাজ হিসেবে ট্যাক্সি চালিয়েছিলেন তিনি। রবিবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
তিনি বলেন, আমি কিছুসময় মুনলাইট (দ্বিতীয় কোনো কাজ) করতে বাধ্য হতাম। আমি ট্যাক্সি চালাতাম। এই বিষয়ে কথা বলা অপ্রীতিকর। কিন্তু এটা আসলে হয়েছে।
