হাকিমপুর (দিনাজপুর) সংবাদদাতা
অমর একুশে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আজ দিনাজপুরের হিলি সীমান্তের শূন্য আঙ্গিনায় (মুক্তিযোদ্ধা স্কয়ার) উদযাপন করা হচ্ছে এপার বাংলা-ওপার বাংলা ভাষাপ্রেমীদের সম্প্রীতির মিলনমেলা। ২০১৫ সাল থেকে দিনব্যাপী এই মিলন মেলার আয়োজন হয়ে আসছে। ইতোমধ্যেই সীমান্তের চেকপোস্ট সংলগ্ন শূন্য আঙ্গিনায় রেললাইন ঘেঁষে স্থাপন করা হয়েছে “সম্প্রীতির অমর একুশের মঞ্চ এবং অস্থায়ী শহীদ মিনার”। হাকিমপুর পৌরসভাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এবং সাপ্তাহিক আলোকিত সীমান্ত দিবসটির আয়োজন করেছে। এবার ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের স্বেচ্ছাসেবী সংগঠন উজ্জীবন সোসাইটি, বালুরঘাট ছন্দম, বালুরঘাট উত্তরের রবিবার এবং বালুরঘাট-হিলি-বাংলাদেশ-মেঘালয় কড়িডোর কমিটির নেতৃবৃন্দ ও শিল্পীরা অংশগ্রহণ করবেন। একইসঙ্গে হাকিমপুর শিল্পকলা একাডেমি এবং স্থানীয় শিল্পীরা অংশগ্রহণ করবেন এই যৌথ অনুষ্ঠানে।
বেনাপোল (যশোর) সংবাদদাতা জানান, আজ আন্তজার্তিক মাতৃভাষা দিবস উদযাপনে বেনাপোল চেকপোষ্টে নো-ম্যান্সল্যান্ডে বঙ্গবন্ধু শেখ মুজিব একুশে মঞ্চে বসবে দু-বাংলার ভাষাপ্রেমী মানুষের মিলন মেলা। সীমান্তের জিরো পয়েন্টে দু-বাংলার ভাষাপ্রেমী মানুষদের মিলন মেলা উপলক্ষে যৌথভাবে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব একুশে মঞ্চ। এবারের দু’বাংলার মিলন মেলার আয়োজন করছেন দুই বাংলার আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন পরিষদ। মিলন মেলাকে ঘিরে দু-বাংলার নো-ম্যান্সল্যান্ডকে সাজানো হচ্ছে বর্ণিল সাজে। মঞ্চে থাকবে দু-বাংলার মন্ত্রী, এমপি, কবি, সাহিত্যিক আর নামি-দামি গুণীজন। পরিচালিত হবে দু-বাংলার মানুষের স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি। ত্
