সেচের শ্যালো ইঞ্জিনের মোটর বিস্ফোরণে কৃষক নিহত

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৯

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা

গফরগাঁওয়ে জমিতে সেচ দেওয়ার সময় ডিজেলচালিত শ্যালো ইঞ্জিনের মোটর বিস্ফোরণে অগ্নিদগ্ধ হয়ে জাহাঙ্গীর আলম (৩৫) নামে এক কৃষক মারা গেছেন। জাহাঙ্গীর উপজেলার চরআলগী ইউনিয়নের বোরাখালি চরের ক্বারী মোহাম্মদ আলীর ছেলে।

নিহতের পরিবার ও এলাকাবাসীসূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় বোরাখালি চর গ্রামে কৃষক জাহাঙ্গীর আলম কৃষি জমিতে সেচ দেওয়ার জন্য শ্যালো ইঞ্জিন স্টার্ট দেওয়ার সময় ইঞ্জিনের মোটরটি বিস্ফোরিত হয়। এতে তার শরীরের বিভিন্ন স্থানে আগুন ধরে যায়।