স্টাফ রিপোর্টার,বগুড়া
শিবগঞ্জ উপজেলার নাগর নদের তলা থেকে অবৈধভাবে খুঁড়ে মাটি উত্তোলন করে অনুমতি ছাড়াই ইটভাটায় সরবরাহ করার দায়ে ২ ব্যক্তিকে ৬ মাসের কারাদণ্ড এবং অপর এক ব্যক্তিকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
অনাদায়ে তাদের প্রত্যেককে ২ লাখ টাকা করে জরিমানারও আদেশ দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজউদ্দিনের ভ্রাম্যমাণ আদালত গত মঙ্গলবার উপজেলার জাহাঙ্গীরাবাদ নয়াপাড়া এলাকায় সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এ অভিযান চালান।
দণ্ডিতরা হলেন-শিবগঞ্জ উপজেলার উথলি গ্রামের বিজয় কুমার, একই উপজেলার কিচক এলাকার আনিসুর রহমান এবং হুদাবালা গ্রামের তাজেল। দণ্ডিতদের মধ্যে বিজয় কুমারকে ১ বছরের কারাদণ্ডে দণ্ডিত করা হয়। বাকি দু’জনকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
