গৌরনদীতে কলেজছাত্রীকে কুপিয়ে জখম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২১:৫৯

বখাটের মা ও বাবা  গ্রেফতার

গৌরনদী  (বরিশাল) সংবাদদাতা

গৌরনদীতে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজছাত্রীকে ছুরিকাঘাত করা হয়েছে। আহত স্কুলছাত্রীর মা হাসি বেগম অভিযোগ করে বলেন, পার্শ্ববর্তী শঙ্করপাশা গ্রামের ইউনুস বেপারীর পুত্র বখাটে ফয়সাল বেপারীর প্রেমের প্রস্তাবে আমার কন্যা রাজি না হওয়ায় সে ক্ষিপ্ত হয়ে আমার কন্যার বাম পাশের গালে ছুরিকাঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ মোঃ মাজেদুল হক কাওছার জানান, ওই ছাত্রীর গালে ৭টি সেলাই দেয়া হয়েছে। গৌরনদী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মোঃ তৌহিদুজ্জামান জানান, এ ঘটনায় আহতের মা হাসি বেগম বাদী হয়ে ফয়সাল বেপারী ও তার মা-বাবাকে আসামি করে গত মঙ্গলবার সন্ধ্যায় থানায় একটি মামলা দায়ের করেন। তাত্ক্ষণিক পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামির মা ও বাবাকে গ্রেফতার করেছে। মামলার প্রধান আসামি বখাটে ফরসালকে গ্রেফতারের জোর প্রচেষ্টা চলছে।