রূপগঞ্জে পোস্টার ব্যানার সাইনবোর্ড অপসারণ শুরু

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ০০:১৭

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সব ধরনের পোষ্টার, ব্যানার, সাইনবোর্ড, ফেস্টুনসহ সকল প্রকার প্রচার সামগ্রী অপসারণ অভিযান শুরু করেছে প্রশাসন। রবিবার বেলা ১১টা থেকে শুরু হয় এ অভিযান। উপজেলার মুড়াপাড়া গন্ধর্বপুর, দড়িকান্দি, ইছাখালীসহ বেশ কয়েকটি এলাকায়  অপসারণ অভিযানে নেতৃত্ব দেন, সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন, ভুমি অফিসের সার্ভেয়ার জামাল উদ্দিনসহ অনেকে             - ইত্তেফাক