কলেজ ছাত্রী সুপ্রিয়া হত্যা মামলা: তিনজনের মৃত্যুদণ্ড, ৩ জনের যাবজ্জীবন 

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ২১:০৬

কলেজছাত্রী ও গৃহবধূ সুপ্রিয়া সাহার হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন মানিকগঞ্জে জেলা ও দায়রা জজ আদালত। সেই সাথে প্রত্যেক আসামিকে ২০ হাজার টাকা করে অর্থদণ্ডও করা হয়েছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল সারে ১০টায় জেলা ও দায়রা জজ আদালতের বিচারক জয়শ্রী সমদ্দার তিনজন আসামীর উপস্থিতি এই রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ড প্রাপ্তরা পলাতক আসামিরা হলেন, দিলীপ সরকার, গীতা রানী সরকার, মহাবেদ রায়। দণ্ডপ্রাপ্তরা হলেন, বিষ্ণুপাল, রজ্ঞিত সাহা ও রজ্ঞিত ঘোষ। এদিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় স্বামী দিপাঞ্জন সাহাকে খালাশ দিয়েছে আদালত।

মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০১৬ সালের ৭ আগস্ট মানিকগঞ্জ শহরের পূর্বদাশড়া এলাকার একটি ভাড়া বাসায় সরকারি দেবেন্দ্র কলেজের বাংলা বিভাগের ২য় বর্ষের ছাত্রী সুপ্রিয়া সাহাকে শ্বাসরোধে হত্যা করে তার হাত পা-বাধা রক্তাক্ত দেহ মেঝেতে ফেলে পালিয়ে যায় আসামীরা। পরের দিন সকালে সদর থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

এই ঘটনায় নিহতের বাবা সুকুমার চন্দ্র সাহা বাদি হয়ে সদর থানায় তিন জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত নাম দিয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা মানিকগঞ্জ সদর থানার এস আই মাসুদ মুন্সি তদন্ত করে ২০১৬ সালের ২৯ নভেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন। এই মামলায় মোট ১৪ জনের স্বাক্ষগ্রহন শেষে বিষ্ণুপাল,রজ্ঞিত সাহা ও রজ্ঞিত ঘোষের উপস্থিতিতে বিচারক রায় ঘোষণা করেন।

এই মামলায় নিহতের পরিবার ন্যায় বিচার পেয়েছেন দাবী করলেও আসামী পক্ষের আসামী পক্ষের আইনজীবীরা রায়ের বিপক্ষে উচ্চ আদালতে আপিল করবেন বলে জানিয়েছেন।

 

ইত্তেফাক/ ইআ