কবরস্থানের গাছে ঝুলন্ত লাশ

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ২১:২০

রাজধানীর রায়েরবাজার কবরস্থানে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বয়স আনুমানিক ৬০ বছর। পুলিশ ধারনা করছে, কেউ তাকে হত্যার পর ঝুলিয়ে রেখে পালিয়ে গেছে। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে কবরস্থানের দক্ষিণ অংশের একটি গাছ থেকে মরদেহটি ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
  
মোহাম্মদপুর থানার এসআই রবিউল ইসলাম বলেন, মৃতদেহটি দেখে মনে হচ্ছে সকালের দিকের। আমরা দুপুর আড়াইটার দিকে খবর পাই। ঘটনাস্থলে সিআইডির ফরেনসিক বিভাগ এসেছে। তারা আলামত সংগ্রহ করেছেন। 

তিনি জানান, নিহতের পরনে শার্ট, প্যান্ট ও চোখে গ্লাস রয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর হবে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানা যায়নি। বাহ্যিক আলামত দেখে ধারণা করা হচ্ছে, কেউ হাতে হত্যার পর ঝুলিয়ে রেখে গেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট থেকে মৃত্যুর নিশ্চিত কারণ জানা যাবে। 

ইত্তেফাক/ ইআ