শহীদ বুদ্ধিজীবী দিবসে জাবি ছাত্রলীগের মোমবাতি প্রজ্বলন

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২১, ২১:২৯

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি প্রজ্বলন কর্মসূচী পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলের প্রায় ২ শতাধিক ছাত্রলীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন। 

মোমবাতি প্রজ্বলন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হল ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, শাখা ছাত্রলীগ কর্মী আকলিমা আক্তার এশা, আক্তারুজ্জামান সোহেল, মাহবুবুল হক রাফা, আজিজুর রহমান লিলু, রতন বিশ্বাস, হাবিবুর রহমান লিটন, এনামুল হক এনাম, আব্দুর রহমান ইফতি, আলম শেখ প্রমুখ।

 

ইত্তেফাক/এমএএম