বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের (শেবাচিম) কার্ডিওলজি বিভাগের সিসিইউ ওয়ার্ডের সেন্ট্রাল অক্সিজেনের লাইন বিস্ফোরণের ঘটনা ঘটছে।
মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় গৌরনদীর উপজেলার সরিকল থেকে আসা ৬০ বছরের বৃদ্ধ রমনী দাস মারা গেছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে ওই রোগী আগে থেকেই মুমূর্ষু অবস্থায় ছিল। ওয়ার্ডে থাকা অন্য রোগীদের পাশের পোস্ট সিসিইউ ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক সেলিনা আক্তার জানান, রাত সাড়ে ৯টার দিকে সেন্ট্রাল অক্সিজেন লাইনে আগুন ধরে যায়। এ সময় রোগী ও স্বজনরা আতঙ্কে হুড়োহুড়ি করে। তবে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে হাসপাতালের কর্মীরা। এখন একই ওয়ার্ডের পাশের পোস্ট সিসিইউতে রোগীদের সরিয়ে নিয়ে এখন সেবা দেওয়া হচ্ছে।
বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম জানান, রোগীদের হুড়োহুড়ির সময় এক রোগীর মৃত্যু হয়েছে। তবে অগ্নিকাণ্ডে নয়, তিনি এমনিতেই বেশ অসুস্থ ছিলেন।

ওমিক্রনে মৃত্যু বাড়বে: বিশ্ব স্বাস্থ্য সংস্থার হুঁশিয়ারি