ইত্তেফাক রিপোর্ট
আগামীকাল শুক্রবার ঢাকা রিজেন্সি হোটেল এন্ড রিসোর্টে সার্ক ফাইন্যান্স সেমিনার অনুষ্ঠিত হবে। এবারের সেমিনারের বিষয় হলো, দ্যা স্ট্রাটেজিস অব লেন্ডিং ফর প্রায়োরিটি ফিন্যান্স ইন দ্যা সার্ক রিজিওন এন্ড ফার্স্ট ড্রাফট প্রেজেন্টেশন অব দ্যা কোলাবোরেটিভ স্টাডি অন রিডিউসিং দ্যা কস্ট অব ক্রস-বর্ডার রেমিট্যান্সেস এ্যামোং দ্যা সার্ক কান্ট্রিস। সকাল সাড়ে ৯টায় শুরু হবে অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রয়েল মনিটারি অথরিটি অফ ভুটানের গভর্নর দাশো পেনজোরি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ফজলে কবির। সেমিনারে কী-নোট স্পীকার হিসেবে বক্তব্য প্রদান করবেন ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (আইএনএম) এর নির্বাহী পরিচালক ড. মোস্তফা কে. মুজেরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস.এম. মনিরুজ্জামান এবং স্বাগত বক্তব্য রাখবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (গবেষণা) ড. মো. আখতারুজ্জামান। আন্তর্জাতিক সেমিনারে সার্কভুক্ত দেশগুলোর কেন্দ্রীয় ব্যাংকসমূহের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তারা প্রতিনিধি হিসেবে অংশগ্রহণ করবেন।
