আবারও ছুটি চাইলেন কোহলি

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ১০:০৬

দীর্ঘদিনের সতীর্থ রোহিত শর্মার কাছে সদ্য হারিয়েছেন ওয়ানডে অধিনায়কত্ব। আগামী জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে রোহিত যুগ। কিন্তু সেই সিরিজে খেলতে অপারগতা বিরাট কোহলির। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর মতে, আনুষ্ঠানিকভাবে বিসিসিআইকে কিছু না জানালেও এটা নিশ্চিত যে তিনি বিরতি নেবেন। উপলক্ষ তার মেয়ের প্রথম জন্মদিন (১১ জানুয়ারী)।

বিসিসিআইয়ের এক সূত্র বলেন, সভাপতি সৌরভ গাঙ্গুলি অথবা সচিব জয় শাহের কাছে আনুষ্ঠানিক কিছু পাঠায়নি কোহলি। যদি সে টেস্ট সিরিজের পর বাবল ফ্যাটিগে ভুগে এবং ছুটি চায় তাহলে তাকে অবশ্যই সভাপতি ও সচিবকে জানাতে হবে।

দক্ষিণ আফ্রিকা সফরে ১৯, ২১ ও ২৩ জানুয়ারি তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে ভারত। তার আগে অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টেস্ট সিরিজ। যেখানে ভারতকে নেতৃত্ব দেবেন কোহলি।

ইত্তেফাক/টিএ