মহিউদ্দিন চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে চবি ছাত্রলীগের স্মরণসভা

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৯:১০

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) সাবেক সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা করেছে শাখা ছাত্রলীগের উপ-গ্রুপ বিজয়।

বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. ইলিয়াসের সভাপতিত্বে এবং সাবেক অর্থ সম্পাদক জাহেদুল আওয়াল ও ছাত্রলীগ নেতা সৈয়দ জাহেদুল ইসলামের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার ও উপ-উপাচার্য (অ্যাকাডেমিক) অধ্যাপক বেনু কুমার দে।

স্মরণসভায় চবি উপাচার্য বলেন, 'মহিউদ্দিন চৌধুরী ছিলেন পুরো চট্টগ্রামের অভিভাবক। তাঁর দরজা সবসময় সবার জন্য উন্মুক্ত ছিল। এমন নেতা ক্ষণজন্মা। তাঁর মৃত্যুতে চট্টগ্রাম অভিভাবকশূন্য হয়ে গেছে।'

তিনি আরও বলেন, 'নীতি—নৈতিকতা এবং আদর্শের সাথে মহিউদ্দিন চৌধুরী কোনোদিন আপোষ করেননি। যেকোনো দুঃসময়ে চট্টলাবাসী তাঁকে কাছে পেয়েছে। চটগ্রামের উন্নয়ন নিয়ে তিনি সর্বদাই  সোচ্চার ছিলেন। চট্টগ্রামের মানুষের অধিকার আদায়ের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আপ্রাণ চেষ্টা চালিয়েছেন। মহিউদ্দিন চৌধুরী তার কর্মের কারণে আজীবন বেঁচে থাকবেন চট্টলার মানুষের হৃদয়ে।'

স্মরণসভা আরও বক্তব্য রাখেন ইংরেজি বিভাগে অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য, বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নেয়ামত উল্যাহ ভূঁইয়া, দেবাশীষ কুমার, প্রভাষক মোহাম্মদ আলী, ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক রন্টু দাস, ব্যাকিং এন্ড ইন্স্যুরেন্স বিভাগের সহকারী অধ্যাপক রিফাত রহমান, আইন বিভাগের প্রভাষক ফয়সাল ইন জনি, অফিসার সমিতির সাধারণ সম্পাদক হামিদ হাসান নোমানী ও চবি সাংবাদিক সমিতির সভাপতি ইমরান হোসাইন প্রমুখ। এছাড়া সাবেক ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ ও বিভিন্ন বর্ষের ছাত্রলীগ কর্মীরাও স্মরণসভায় বক্তব্য রাখেন।

ইত্তেফাক/এসটিএম