কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উদ্যোগে ৯০ জন বীর মুক্তিযোদ্ধা ও মহান মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে কুসিক কার্যালয়ের অতীন্দ্রমোহন রায় সম্মেলন কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানে তাদের হাতে বিভিন্ন উপহারসামগ্রী তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।
কুসিক মেয়র মো. মনিরুল হক সাক্কুর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শফিউল আহমেদ বাবুল প্রমুখ। পরে অতিথিরা বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের উপহারসামগ্রী প্রদান করেন।
