২০২১ সালে জনপ্রিয়তার শীর্ষে ১০ অ্যাপ

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ২২:১৬

বছরজুড়ে নতুন-পুরনো নজরকাড়া সব অ্যাপ্লিকেশনে মেতে ছিলেন প্রযুক্তিপ্রেমীরা। মহামারিতে ঘরবন্দি সময়টাতে মানুষ প্রচুর সময় দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। শিক্ষাক্ষেত্র, কর্মক্ষেত্রসহ সব ধরনের সেবায় অ্যাপের ব্যবহার বেড়েছে উল্লেখযোগ্য হারে। আর এইসব অ্যাপের ব্যবহার বদলে দিয়েছে অনলাইন কার্যক্রমের ধারা।

চলুন দেখে নেওয়া যাক ২০২১ সালে জনপ্রিয়তার শীর্ষে থাকা ১০ অ্যাপের তালিকা। প্রযুক্তিবিষয়ক সাইট কুবকোর এক প্রতিবেদনে প্রকাশ করা হয় এটি।

ফেসবুক

ফেসবুকের এক প্রতিবেদন অনুযায়ী, সামাজিক যোগাযোগের জনপ্রিয়তম এই মাধ্যমটি প্রতি মাসে ব্যবহার করে ২.৭ বিলিয়ন মানুষ। তরুণ প্রজন্ম থেকে শুরু করে বয়োবৃদ্ধঃ সবার কাছেই সমান জনপ্রিয় এই সাইট।

এ বছর বেশ কয়েকবার ফেসবুক বিভ্রাট দেখা দিলেও এর ব্যবহারকারীর সংখ্যা খুব একটা কমে নি, বরং বেড়েছে। কয়েক মাস আগেই ফেসবুকের কর্পোরেটের নাম হয়েছে মেটা। যদিও প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা। তাদের মতে, বর্তমানে তরুণ প্রজন্ম ফেসবুক থেকে টিকটক এবং ইনস্টাগ্রামে বেশি সরব।

ইউটিউব

ইউটিউব বর্তমানে প্রযুক্তিবিষয়ক সাইট কুবকোর তৈরী জনপ্রিয় শীর্ষ ১০ অ্যাপের তালিকার দুইয়ে অবস্থান করছে।

হোয়াটসঅ্যাপ

ফেসবুকের মালিকানাধীন আরেকটি টেক্সটিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। বিশ্বের প্রায় ১০০টি দেশে ব্যবহৃত হচ্ছে এই অ্যাপটি। এর ব্যবহারকারীর সংখ্যা প্রায় ২ বিলিয়নেরও বেশি।

ইনস্টাগ্রাম

ইনস্টাগ্রাম ২০২১ সালের আরেকটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সবচেয়ে বেশি ব্যবহৃত সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর মধ্যে অন্যতম একটি। এর ব্যবহারকারীর সংখ্যা ১.২ বিলিয়ন।

টুইটার

টুইটার কেবল রাজনীতিবিদ এবং তারকারাই বেশি ব্যাবহার করে। ফলে, বাংলাদেশের সাধারণ মানুষের টুইটারের প্রতি তেমন আগ্রহ নেই। তাই, দেশে টুইটার ব্যবহারকারীর সংখ্যাও তুলনামূলকভাবে অনেক কম। তারপরও জনপ্রিয়তার শীর্ষ তালিকায় রয়েছে এই সোশ্যাল মিডিয়া সাইটটি।

টিকটক

টিকটকে বিশ্বব্যাপী ৭০০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী রয়েছে। প্রযুক্তি সাইট রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায়, ১০০ কোটি মাসিক সক্রিয় ব্যবহারকারীর মাইলফলক পেরোলো টিকটক। গত বছরের জুলাইয়ের চেয়ে এটি প্রায় ৪৫ শতাংশ বেশি।

লিঙ্কডইন

লিঙ্কডইন ক্যারিয়ার নেটওয়ার্কিং সাইট হিসেবে বিশ্বে ব্যাপক জনপ্রিয়। অন্য সামাজিক যোগাযোগমাধ্যমের চেয়ে এটি কিছুটা আলাদা। পেশাদার কাজ পেতে লিঙ্কডইনে যে কেউ তৈরি করতে পারেন প্রোফাইল। মাইক্রোসফট রিপোর্ট করেছে যে লিঙ্কডইন আয় মহামারির পর এ বছর বেড়েছে ২১ শতাংশ।

স্ন্যাপচ্যাট

শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া অ্যাপের তালিকায় রয়েছে স্ন্যাপচ্যাট। এ বছর স্ন্যাপচ্যাটের ব্যবহারকারী বেড়েছে ১৮ শতাংশ।

জুম

জুম মহামারির সময়টাতে সবচেয়ে বেশি ব্যবহৃত সাইট। অনলাইন ক্লাস থেকে শুরু করে অফিস মিটিং সব কিছু চলেছে এতে। ২০২১ সালের সেরা সোশ্যাল মিডিয়া অ্যাপগুলোর মধ্যে এটি অন্যতম।

ইত্তেফাক/এএইচপি

এ সম্পর্কিত আরও পড়ুন