ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে আশাবাদী আইসিসি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০৮

কাশ্মীরে একাধিক দফায় জঙ্গি হামলায় হতাহতের ঘটনায় ভারতে ফুসে উঠেছে পাকিস্তান বিরোধী মনোভাব। এই অবস্থায় একের পর এক পাকিস্তানী পণ্য, ব্যক্তিদের বর্জন চলছে। এমনকি দাবি উঠেছে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ যাতে বাতিল করা হয়। এবার ওয়ানডে বিশ্বকাপে সবগুলো দল পরস্পরের বিপক্ষে খেলবে। ১৬ জুন অনুষ্ঠিত হওয়ার কথা বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। কিন্তু দেশটির বিভিন্ন প্রান্ত থেকে এই ম্যাচ না খেলার জন্য ভারতীয় দলকে বলা হচ্ছে। এ অবস্থায় আইসিসি অবশ্য দুশ্চিন্তার কিছু দেখছে না। সংস্থাটির প্রধান নির্বাহী কর্মকর্তা ডেভ রিচার্ডসন বলেছেন, তারা এই হত্যাকাণ্ডে মর্মাহত। কিন্তু এখন পর্যন্ত ম্যাচ বাতিলের কোনো সম্ভাবনা দেখছেন না। তারা আশাবাদী যে, সময়মতো এই ম্যাচটি অনুষ্ঠিত হবে।