নাসির গ্লাস ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণের চেষ্টায় ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ০২:৫৭

টাঙ্গাইলের মির্জাপুরে নাসির গ্লাস ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লেগেছে। বুধবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আগুনের এ সূত্রপাত ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিট।

মির্জাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশন সুত্র জানায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই ইউনিয়নের কোদালিয়া এলাকায় নাসির গ্লাস এন্ড ইন্ডাস্ট্রিজে রাত ১২টার দিকে একটি ইউনিটের প্রথমে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন কয়েকটি ইউনিটিতে ছড়িয়ে পরে। খবর পেয়ে মির্জাপুর থানা পুলিশ, গোড়াই হাইওয়ে থানা পুলিশ এবং মির্জাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশনের কর্মকর্তা কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। আগুন নিয়ন্ত্রণে না আসায়, টাঙ্গাইল, দেলদুয়ার, কালিয়াকৈর, গাজীপুরসহ ১১টি ইউনিটের দমকল বাহিনীর সদস্যদের খবর দেওয়া হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। প্রথমিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রয়ে কয়েক কোটি টাকা বলে ধারনা করা হচ্ছে।

এ ব্যাপারে  মির্জাপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা মো. বেলায়েত হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ১১ টি ইউনিট। 

ইত্তেফাক/ ইআ