ধৈর্যপরীক্ষা 

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ০১:৪১

এক সন্ন্যাসী এক গাছের নিচে প্রায়শ্চিত্ত ব্রত করছিলেন। গাছের ডালে এক ঝাঁক পাখি দেখতে পান তিনি। পাখির কিচিরমিচির শব্দে সন্ন্যাসী মুগ্ধ হন। হঠাৎ তাঁর মনে হলো, ‘আহা, যদি পাখি হতে পারতাম!’

কঠোর সাধনায় সন্ন্যাসীর এমন ইচ্ছে তখনই সত্যি হয়। তিনি একটা মেয়ে-চড়ুই পাখিতে পরিণত হন।

এদিকে চড়ুই-দম্পতি বেশ সুখেই ছিল। বাচ্চা-চড়~ইগুলোর খাবারের খোঁজে বাবা-মা পালাক্রমে বের হতো। এক সকালে বেরুনো বাবা-চড়ুই রাতে আর নীড়ে ফেরে না। সন্ন্যাসীর ছদ্মবেশে মেয়ে-চড়~ইর সঙ্গে আকাশে পাড়ি জমায়।

সে সঙ্গী-পাখিকে ভালোভাবে দেখে বলে, ‘সবই ঠিক আছে। তবুও যেন মানুষের মতো লাগছে!’

কয়েকদিন পর একই গাছে সন্ন্যাসী-চড়~ইর আসল চড়ুইটার সঙ্গে দেখা। প্রথমটায় চড়ুইটা খানিকটা দূরে বসে। একটু পর সে মেয়ে-চড়ুইটার পাশে আসে।

সন্ন্যাসী-চড়~ই বলে, ‘টিউট! টিউট! কাছে এসো।’

চড়ুইটার উত্তর, ‘না, তোমার কাছে যাব না। তুমি একটা বাজে পাখি। ভালো পাখি হলে আমাকে নিয়ে পালাতে পারতে। আর বাচ্চা-চড়ুইগুলোও বাবা-হারা হতো না।’

এমন কথায় সন্ন্যাসী-পাখি লজ্জায় দূর-আকাশে ওড়ে। একসময় ক্লান্ত হয়ে গাছের ডালে একা বসে ঝিমোয়। এমন সময় একটা বেড়াল পাখিটাকে তাড়া করে। ভীত সন্ন্যাসী-পাখি ধপাস করে গাছের নিচে পড়ে। আর পড়েই সন্ন্যাসী-পাখি সন্ন্যাসীর চেহারা ফিরে পায়।

বেড়ালটা সন্ন্যাসীর গা শুঁকতে থাকে। তখনো তাঁর শরীরে লেগে আছে চড়ুইয়ের ঘ্রাণ। তিনি বেড়ালটাকে কষ্ট দিতে চান না। তাই আবারও ধ্যানমগ্ন হলেন।

গভীর ধ্যানের একসময়ে সন্ন্যাসীর মনে হয়, ‘মানুষ কি কখনো পাখির মতো মুক্ত হতে পারে?’

বেড়ালের উত্তর, ‘একেবারেই অসম্ভব!’

সন্ন্যাসীর জিজ্ঞাসা, ‘কেন অমন কথা বলছ?’

বেড়াল মিউ-মিউ সুরে বলে, ‘স্বভাব একটা অদ্ভুত ব্যাপার। সবসময় তো ভালো প্রাণী হওয়ার চেষ্টা করি। কিন্তু পাখি কিংবা ইঁদুরের দেখা পেলেই সবকিছু ভুলে ‘ছোঁ’ মারি। মানুষের স্বভাবও বেড়ালের মতো। অনেক অস্হির।’

ক্ষুব্ধ সন্ন্যাসী বেড়ালটাকে বলে, ‘ভাগো। তোমার জ্বালায় ধ্যানে বিঘ্ন ঘটছে।’

এমন সময় অকুস্থলে দেবীর আবির্ভাব হয়। দেবী সন্ন্যাসীকে বলেন, ‘বাছা, তুমি এখনো আকাঙ্ক্ষামুক্ত নও। আগে সংসারী হও, তারপর ধ্যান করো।’

(দক্ষিণ ভারতের প্রথিতযশা লেখক ও অনুবাদক সি. গোপালাচারী। তিনি একইসঙ্গে কূটনীতিক, প্রশাসক ও নীতিজ্ঞ। ভারতের স্বাধীনতা আন্দোলনে সম্পৃক্ততা, লর্ড মাউন্টব্যাটেনের স্থলে প্রথম ভারতীয় গভর্নর জেনারেল হিসেবে দায়িত্ব পালন, ফ্রিডম পার্টি গঠনে সহায়তা এবং ভারত সরকারের কয়েকটি গুরুত্বপূর্ণ পদে আসীন ছিলেন। তাঁর অনেক লেখা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে।)

ইত্তেফাক/এএএম

এ সম্পর্কিত আরও পড়ুন