কানাডার টরন্টোর বাংলাদেশি অধ্যুষিত মেসি স্কয়ার এবং ক্রিসেন্ট টাউনসংলগ্ন কিন্ডারগার্টেন ইয়ার্ড স্কুলের শ্যাওলাপড়া স্যাঁতসেঁতে ব্রিজটি গত শুক্রবার শেষ রাতে ভেঙে পড়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। স্কুল বন্ধ থাকায় দুর্ঘটনার কবল থেকে রেহাই পেয়েছে ছাত্রছাত্রীরা।
আজাদ গ্রোসারির উপরে স্কুলের ব্রিজটি ঝড়, বৃষ্টি কিংবা তুষারপাত ছাড়াই মাঝখানের চলাচলের অংশটি ভেঙে পড়ে। দীর্ঘদিনের এই জরাজীর্ণ অবহেলিত ব্রিজটি ভেঙে পড়ায় এলাকাবাসী বিস্মিত।
