ইউজিসি গবেষণা প্রকল্পের জন্য মনোনীত নোবিপ্রবি শিক্ষক

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৮:৫৪

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) গবেষণা প্রকল্পে নির্বাচিত হয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) সহকারী অধ্যাপক বাদশা মিয়া। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের বর্তমান চেয়ারম্যান।

বাদশা মিয়া তার  'An evaluation of village court (VC) in Promoting access to Justice' বিষয়ক গবেষণার জন্য এ প্রকল্পে নির্বাচিত হন।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ সাপোর্ট এন্ড পাবলিকেশন ডিভিশনের উপ-পরিচালক মোহাম্মদ মনির উল্লাহ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জানানো হয় যে, ২০২০-২১ সালের জন্য দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের নিকট থেকে প্রাপ্ত প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট মূল্যায়ন কমিটির সুপারিশক্রমে নির্বাচন করা হয়েছে।

সহকারী অধ্যাপক বাদশা মিয়া নোয়াখালীর নির্বাচিত কিছু গ্রাম আদালতের কার্যক্রম তদন্ত করবেন ও বিচার প্রক্রিয়া নিয়ে গবেষণা করবেন।

ইত্তেফাক/এসটিএম