করোনা ভাইরাসে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে এ পর্যন্ত ২৮ হাজার ৪৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদফতরের পরিচালক ও কোভিড ইউনিটের প্রধান ডা. মো. ইউনুস স্বাক্ষরিত বিশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ৩১০ জনের নমুনা পরীক্ষা করা হলে ১৯১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৫ লাখ ৮০ হাজার ৭৫০ জনে। যেখানে শনাক্তের হার ১ দশমিক ১৭ শতাংশ। একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ১৪৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ৪৫ হাজার ২৫৯ জন।
এর আগেরদিন করোনায় তিনজনের মৃত্যু হয়েছিল এবং ২৫৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছিল। সেই তুলনায় আজ করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে।
২৪ ঘণ্টায় মারা যাওয়া দুইজন পুরুষ। তাদের বয়স ৬১ থেকে ৭০ বছরের মধ্যে। এদের মধ্যে ঢাকা বিভাগের একজন ও রংপুর বিভাগের একজন।

দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা কমলো