বিশ্ব ইজতেমায় দেশ-বিদেশ থেকে আগত মুসল্লিদের স্বাস্থ্য সেবার উদ্দেশ্যে প্রতিবারের মতো এবারও দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাভানা ফার্মাসিউটিক্যালসের সহযোগিতায় বিনামূল্যে স্বাস্থ্য সেবার জন্য ফিল্ড মেডিক্যাল স্কোয়াড আয়োজন করে। স্কোয়াড থেকে ইজতেমায় আগত ধর্মপ্রাণ মুসলমানদের প্রাথমিক ও জরুরি স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ওষুধ সরবরাহ করা হয়। জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তার ও নার্সদের সমন্বয়ে ১৭ সদস্যের সেবাদল প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত মুসল্লিদের চিকিত্সাসেবা প্রদান করেন। বিশ্ব ইজতেমার প্রথম পর্বে ৩১৩৩ জন ও দ্বিতীয় পর্বে ৩০৩৬ জনসহ দুই পর্ব মিলিয়ে সর্বমোট ৬১৬৯ জন মুসল্লি চিকিত্সাসেবা গ্রহণ করেন। - প্রেস বিজ্ঞপ্তি
