গত ১৮ ফেব্রুয়ারি বাংলা একাডেমি শহীদ সালাম চত্বরে সাবেক শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ রচিত চারুলিপি প্রকাশন প্রকাশিত ‘এক দশকে শিক্ষাক্ষেত্রে যুগান্তকারী অর্জন’ বইয়ের মোড়ক উন্মোচন হয়। অনুষ্ঠানে লেখক নূরুল ইসলাম নাহিদ ছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হারুন-অর-রশিদ, প্রো-উপাচার্য ড. মশিউর রহমান, আরবী ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আহসানউল্লাহ, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, নায়েম, মাউশি, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাবৃন্দসহ বিপুল সংখ্যক সুধী ও সাংবাদিক উপস্থিত ছিলেন। গ্রন্থটি চারুলিপি স্টলে পাওয়া যাবে। - প্রেস বিজ্ঞপ্তি
