টেকনাফে অস্ত্র ও মাদকসহ আটক ২ 

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ০২:৫১

টেকনাফে মাদকের চালান বোঝাই কাঠের নৌকা থেকে অস্ত্র, আইস ও ইয়াবাসহ দুই জনকে আটক করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল শেখ মোহাম্মদ খালিদ মোহাম্মদ ইফতেফার এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার রাতের প্রথম প্রহরের দিকে মিয়ানমার হতে মাদকের চালান আসার সংবাদ পেয়ে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়ন সদর, টেকনাফ ও দমদমিয়া বিওপির বিশেষ স্পিডবোট নিয়ে অবস্হান নেয়। কিছুক্ষণ পর একটি নৌকা মিয়ানমার হতে শূন্যরেখা অতিক্রম করে নাফ নদীর জালিয়ার দ্বীপে অবস্থান নেয়। তখন বিজিবি জওয়ানেরা তাদের চ্যালেঞ্জ করে চারদিকে থেকে ঘেরাও করে ধাওয়া করে।

সে সময় মিয়ানমার সীমান্তেরর দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে কাঠের নৌকাটি জব্দ করে। তল্লাশি করে কম্বলের ভেতরে লুকানো ৫ কোটি ৭৯ লাখ টাকা মূল্যমানের একটি দেশীয় তৈরি পিস্তল, এক কেজি ৩৬ গ্রাম (ক্রিস্টাল মেথ) আইস এবং ২০ হাজার পিস ইয়াবাসহ হ্নীলা মোচনী পাড়ার দ্বীন মোহাম্মদ এবং মিয়ানমারের মন্ডুর শিয়াকনদং এলাকার বদি আলমকে আটক করা হয়।

এই ব্যাপারে পৃথক আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর অস্ত্র, আইস ও ইয়াবাসহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে।

ইত্তেফাক/এএইচপি