টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন অধ্যাপক কাশেম

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২১

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক মোঃ আবুল কাশেম। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মোঃ আব্দুল হামিদ আগামী চার বছরের জন্য অধ্যাপক মোঃ আবুল কাশেমকে বুটেক্সের উপাচার্য হিসেবে দায়িত্ব দিয়েছেন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের তৃতীয় উপাচার্য হলেন অধ্যাপক মোঃ আবুল কাশেম। অধ্যাপক ইঞ্জিনিয়ার মাস্উদ আহমদের স্থলাভিষিক্ত হলেন তিনি। - প্রেস বিজ্ঞপ্তি