‘‘তানুভা আনভার’’-আই এম এ সার্টিফাইড ডেনমার্ক ভিত্তিক একজন সফল বিউটি টেকনিশিয়ান। আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশে আসছেন তিনি। প্রথম বারের মতো ৪ দিনের এক বিউটি ট্রেনিং কোর্স করাবেন আই এম এ সার্টিফাইড বিউটি টেকনিশিয়ান ।
আগামী ৬ থেকে ৯ ফেব্রুয়ারি ২০২২ ঢাকার একটি ৪ তারকা হোটেলে অনুষ্ঠিত হবে এই ইভেন্টটি। এই কোর্সে থাকছে, নেইল এবং ল্যাশ এক্সটেনশন, স্কিন কেয়ার, ব্রাইডাল হেয়ার, ব্রাইডাল মেকওভার শেখার ও প্র্যাকটিস করার সুযোগ এবং এই সংক্রান্ত ব্যবসায়িক দিক নির্দেশনা।
যারা বাংলাদেশের সম্ভাবনাময় বিউটি ইন্ডাস্ট্রিতে কাজ করছেন বা করতে ইচ্ছুক তাদের জন্য এটি একটি সুন্দর সুযোগ হতে পারে। তার জন্য নির্ধারিত ফি এর মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে।
রেজিস্ট্রেশনের যাবতীয় তথ্য "Tanuva Anver's" https://www.facebook.com/tanuva.anvers/ ফেসবুক পেজ থেকে পাওয়া যাবে।
শেষ দিন বিভিন্ন তারকা ও উদ্যোক্তাদের অংশগ্রহণে গালা নাইট ও সঙ্গীতানুষ্ঠানের মাধ্যমে ইভেন্টটি শেষ হবে।
রেজিস্ট্রেশন: https://forms.gle/Lb8StJAimdf52xdq8
