হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৫:৩২

লালমনিরহাটের হাতীবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বুড়িমারী রেলরুটে হাতীবান্ধা উপজেলার চৈতাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহারুল ইসলাম।

এলাকাবাসী জানান, রংপুর থেকে ছেরে আসা ট্রেনটি বুড়িমারির দিকে যাওয়ার পথে চৈতাপাড়া নামক স্থানে পৌঁছালে ট্রেনে কাটা পড়ে। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

লালমনিরহাট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহারুল ইসলাম জানান, লাশ উদ্ধারের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লালমনিরহাট রেলওয়ে পুলিশ ও হাতীবান্ধা থানা পুলিশ ঘটনা স্থলে রয়েছে। লাশ সনাক্ত করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। 

ইত্তেফাক/ইআ