বগুড়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১৮ ডিসেম্বর ২০২১, ১৬:৪২

বগুড়া-নওগাঁ সড়কের শহরতলী গোদারপাড়া এলাকায় ওভারটেক করতে গিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কামরান হোসেন রিগ্যান (২৩) নামে এক মোটরসাইকেল (বাইক) আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৮ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে এই দুর্ঘটনা ঘটে। বগুড়ার সদর থানার উপপরিদর্শক মাসুদ এই দুর্ঘটনার কথা নিশ্চিত করেছন।

নিহত কামরান হোসেন রিগ্যান (২৩) কাহালু উপজেলার শেখাহার এলাকার বাসিন্দা।

স্থানীয়দের বরাত দিয়ে উপপরিদর্শক মাসুদ জানান, কামরান হোসেন বাইকে চড়ে দুপুরে নওগাঁ সড়ক দিয়ে নিজের বাড়ি শেখাহার এলাকার দিকে রওনা দেন। একই সময় মালামালসহ একটি ট্রাকও নওগাঁর দিকে যাচ্ছিল। পথে গোদারপাড়া বাজার এলাকায় ট্রাক ঘেঁষে ওভারটেক করতে যান কামরান। এমন সময় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে ট্রাকের পিছনের চাকা তার মাথার উপরে উঠে পড়ে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ইত্তেফাক/ইআ