বিপিএলে কমতে পারে দল ও ভেন্যুর সংখ্যা

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১০:৩৩

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসরের চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি, প্লেয়ার্স ড্রাফটের দিনক্ষণ জানার অপেক্ষায় সবাই। গতকাল (১৮ ডিসেম্বর) বিসিবির পরিচালকদের মিটিং থেকে তেমন সিদ্ধান্ত আসার সম্ভাবনা ছিল। কিন্তু নিউজিল্যান্ড সফরে বাংলাদেশ জাতীয় দলের কোয়ারেন্টিন বেড়ে যাওয়ায় অস্বস্তিকর পরিস্হিতি বদলে দিয়েছে দৃশ্যপট। বিপিএলের কোনো কিছুই চূড়ান্ত করতে পারছে না বিসিবি।

বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, ‘আমরা যে পরিকল্পনা করেছি, সে অনুযায়ী না-ও হতে পারে। কাটছাঁট করা লাগতে পারে। এমন হতে পারে, যারা ওখানে আছে, ওদের বাদ দিয়ে বিপিএল চালু হয়ে যাবে। নিউজিল্যান্ড থেকে আসার পর দুই-চার দিনের বিরতি দেওয়া হবে। তারা পরে যোগ দেবে এবং পুরো পারিশ্রমিক পাবে। আর্থিক কোনো ক্ষতি হলে বোর্ড তা পরিশোধ করবে। এটা করবো বলিনি, তবে এমন সুযোগ আছে।’

কমতে পারে দল ও ভেন্যুর সংখ্যাও, যোগ করেন তিনি।

ইত্তেফাক/টিএ