‘ব্যতিক্রমী দিশাকে দেখতে যাচ্ছেন দর্শকরা’

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০১:০৮

সালমান খান ও দিশা পাটানির ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ এবং কিয়ারা ও সিদ্ধার্থ মালহোত্রার ‘শেরশাহ’র সাফল্য রেশ এখনো কাটেনি। সিনেমা দুটি তাদের সিদ্ধার্থ ও দিশার ক্যারিয়ারের মোড় ঘুড়িয়ে দিয়েছে।

বলা চলে, বলিউডে এখন চাহিদার শীর্ষে রয়েছেন তারা। সে কারণেই সম্প্রতি করণ যোহর নিজের নতুন সিনেমায় সিদ্ধার্থকে কাস্ট করেন। এমনকি সিদ্ধার্থকে নিয়ে ‘যোধা’ শিরোনামের এই সিনেমাটির ফার্স্টলুকও প্রকাশ করেন তিনি। কিন্তু সিদ্ধার্থের নায়িকা কে হচ্ছেন এ নিয়ে ছিল ধোঁয়াসা। তবে এবার সেই জল্পনা-কল্পনার অবসান ঘটল।

জানা গেছে, সিনেমাটিতে সিদ্ধার্থের বিপরীতে দেখা যাবে দিশাকে। সম্প্রতি এমনটাই জানিয়েছেন নির্মাতারা। শুধু তাই নয়, করণ জোহর তার টুইটারে দিশার ছবির সঙ্গে সিনেমাটির মুক্তির তারিখও ঘোষণা করেছেন।

দিশা পাটানি।

তিনি লিখেছেন, ‘আপনাদের সিট বেল্ট শক্ত করে বেঁধে নিন। কারণ ব্যতিক্রমী দিশা পাটানি প্রধান নারী চরিত্রে নিয়ে যোধা দলে যোগ দিচ্ছেন। ২০২২ সালের ১১ নভেম্বর আপনার পাশের প্রেক্ষাগৃহে ধরা দেবেন দিশা।’

এ প্রসঙ্গে দিশা বলেন, ‘একটি সিনেমা বক্স অফিস হিট হলে বা প্রশংসিত হলে পরের কাজে তার প্রভাব পড়ে। সেই বিষয়টি মাথায় রেখেই সিনেমাটিতে যুক্ত হয়েছি। ভিন্নধর্মী চরিত্রে কাজ করার নেশা আমার সবসময় থাকে। ব্যতিক্রমী দিশাকে দেখতে যাচ্ছেন দর্শকরা।’ সিনেমাটি নির্মাণ করবেন নির্মাতা সাগর আম্বের ও পুষ্কর ওঝা।

ইত্তেফাক/এমআর