গাজীপুরে রোহিঙ্গা যুবক আটক

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ০৪:০২

গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে মো. রুবেল (২২) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

শনিবার রাতে কোনাবাড়ী থানাধীন নছের মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক রুবেল কক্সবাজার উখিয়া ট্রানজিট ক্যাম্পের বাসিন্দা ও মৃত আব্দুর রহমানের ছেলে।

জিএমপি কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, আটককৃত রুবেলকে চাকরির প্রলোভন দেখিয়ে ক্যাম্প থেকে বের করে এনে তাকে ছেড়ে দেয়। পরে তিনি ট্রেনে করে গাজীপুরের জয়দেবপুর স্টেশনে নামে। ওখান থেকে ট্রেনের লাইনে হাঁটতে হাঁটতে কোনাবাড়ী নছের মার্কেট এলাকায় পৌঁছান। কথাবার্তা সন্দেহ হলে এলাকাবাসী তাকে আটক রেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ তাকে আটক করে কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়ে দেয়।