কালীগঞ্জ (গাজীপুর):কালীগঞ্জে প্রহলাদ চন্দ্র বর্মন (৫৫) নামের এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীদের বিচারের দাবিতে বুধবার দুপুরে স্থানীয় রাজপথে বিক্ষোভ করেন এলাকার মানুষ। মঙ্গলবার বিকেলে কালীগঞ্জ পৌর এলাকার মূলগাঁওয়ে (বর্মনপাড়া) এ হত্যাকান্ড ঘটে। পরে ওই রাতেই নিহতের ছেলে গোবিন্দ চন্দ্র বর্মন বাদী হয়ে ৩ জনকে আসামি করে কালীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার প্রেক্ষিতে ১ নং এজাহারভুক্ত আসামি মো. শুক্কুর আলীকে (৩৮) আটক করে গাজীপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ। কালীগঞ্জ থানার ওসি মো. আবু বকর মিয়া জানান, পলাতকদের আটকের চেষ্টা চলছে —ইত্তেফাক
