নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা কিন্ডারগার্টেন পরিচালক ও শিক্ষক কল্যাণ সমিতির বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। বুধবার সকালে রূপগঞ্জ উপজেলা মিলনায়তনে এ ফলাফল প্রকাশ করা হয়। উপজেলার দেড় শতাধিক কিন্ডারগার্টেনের পক্ষ থেকে চতুর্থ শ্রেণির দুই সহস্রাধিক শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে ৪৪ জন সেভেনস্টার, ৯৩ জন ট্যালেন্টপুল ও ১১৫ জন সাধারণ গ্রেডে বৃত্তি লাভ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও সমিতির সভাপতি আলহাজ লায়ন মোঃ হাবিবুর রহমান হারেজ। বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ মোঃ শাহজাহান ভুঁইয়া, উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম, ভাইস চেয়ারম্যান ফেরদৌসী আলম নীলা, সমিতির কর্মকর্তা এনামুল হক সিকদার, আলহাজ ফিরোজুল ইসলাম প্রমুখ। পরে কৃতী ছাত্র-ছাত্রীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
