আড়াইহাজারে স্ত্রীকে কুপিয়ে জখম

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:০৯

আড়াইহাজারে স্ত্রী খাদিজা আক্তারকে (২৬) কুপিয়ে জখম করেছে পাষন্ড  স্বামী স্বপন মিয়া। বুধবার সকালে উপজেলার ব্রাক্ষন্দী ইউনিয়নের মনোহরদী খাল পাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

জানা গেছে, ৫ বছর আগে মনোরদী খাল পাড়া গ্রামের স্বপনের সাথে কুমিল্লার মুড়িয়াপাড়া দিঘির পাড় গ্রামের বাসিন্দা গার্মেন্ট শ্রমিক খাদিজার বিয়ে হয়। তাদের একটি মেয়ে হয়। যৌতুকসহ পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের সংসারে অশান্তি লেগেই থাকত। ঘটনার দিন সকালে স্বপন তার স্ত্রীকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। আহত খাদিজাকে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত

আড়াইহাজার উপজেলার ২ পৌরসভা ও ১০ ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্টুডেন্টস কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা শিক্ষা অফিসার রাফেজা খাতুন জানান, সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে দুপুর ১টা পর্যন্ত। নির্বাচনে নির্বাচন কমিশনার, প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসারের দায়িত্ব পালন করে শিক্ষার্থীরা নিজেরাই। রাফেজা খাতুন জানান, স্টুডেন্টস কাউন্সিল নির্বাচনে প্রতিটি স্কুল থেকে ৭জন প্রতিনিধি নির্বাচিত হবেন। তারা কাউন্সিলরের দায়িত্ব পালন করবেন। উজান গোপিন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সোলায়মান জানান, এই নির্বাচনের মাধ্যমে শিশুদের নেতৃত্বে দেওয়ার একটি মানসিকতা গড়ে উঠবে।