চিকিৎসকদের শোকজ প্রত্যাহার করে নিলেন মাশরাফি

আপডেট : ২০ ডিসেম্বর ২০২১, ১৯:৩২

নড়াইল সদর হাসপাতালে গিয়ে এমপি মাশরাফি বিন মুর্তজা যে আট চিকিৎসককে শোকজ করেছিলেন তা প্রত্যাহার করা হয়েছে। 

এ বিষয়ে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আসাদ উজ-জামান মুন্সি গণমাধ্যমকে বলেন, চিকিৎসক-কর্মচারীদের সকাল ৮টায় হাসপাতালে আসার কথা থাকলেও শনিবার সকাল ৯টার পরে আসায় আটজন চিকিৎসক ও দুইজন মেডিকেল প্যাথলজিস্টকে শোকজ করেছিলেন এমপি মাশরাফি। পরে রবিবার বিকেলে হাসপাতালে এসে তিনি নিজেই আবার এ শোকজ প্রত্যাহার করে নেন।

এক অভিযোগে জানা গেছে, গত শনিবার সকাল সাড়ে ৮টার দিকে এমপি মাশরাফি সদর হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শনে যান। এসময় ডায়রিয়া ওয়ার্ডের শিশু রোগী রুকাইয়ার দাদি তহমিনা বেগম মাশরাফির কাছে হাসপাতালের বিভিন্ন অনিয়মের অভিযোগ দেন। 

 

ইত্তেফাক/এনএ