রাজধানীতে ছেলের ছুরিকাঘাতে মায়ের প্রেমিক খুন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ০০:১২

রাজধানীর কামরাঙ্গীরচরের মাহাতাব গ্যাস পাম্প সংলগ্ন দিলু রোডের একটি বাসায় ছুরিকাঘাতে হেলাল (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত মঙ্গলবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

হাসপাতাল ও স্বজন সূত্রে জানা গেছে, হেলাল তার বন্ধুর স্ত্রী সাবিনার সঙ্গে পরকীয়ায় জড়ান।  তাদের বাড়ি পাবনা সদর উপজেলায়। গত মঙ্গলবার বিকালে তারা দু’জনে পাবনা থেকে পালিয়ে দিলু রোডের ওই বাসায় ওঠেন। এদিকে সাবিনার ছেলে সানি তাদের খোঁজ পেয়ে দিলু রোডের বাসায় গিয়ে হেলালকে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হলে তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এ সময় দায়িত্বরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে সানি পলাতক রয়েছে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।