সরকারকে সভারেন-হোস্টেড ক্লাউড পরিষেবা প্রদানের জন্য বাংলাদেশ ডাটা সেন্টার কোম্পানি লিমিটেড (বিডিসিসিএল), বাংলাদেশ সরকারের ডাটা স্টোরেজ এবং ডিজাস্টার রিকভারি সার্ভিস প্রভাইডার ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ডেডিকেটেড রিজিওনাল ক্লাউড অ্যাট কাস্টমারকে বেছে নিয়েছে। এটি অর্জনে সরকার সার্বভৌম-হোস্টেড ক্লাউড পরিষেবাগুলোর উপযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তাকে স্বীকৃতি দিয়েছে।
বিভিন্ন ক্রিটিক্যাল সিস্টেম, বিশেষ করে জাতীয় নিরাপত্তা, ই-গভর্নেন্স, ই-ফাইলিং, স্বাস্থ্য, মানব সেবাসহ অন্যান্য বিভাগ এবং বাংলাদেশের সংবেদনশীল তথ্য নিয়ে কাজ করে এমন সরকারি সংস্থার কাজে সহযোগিতা করবে ক্লাউড পরিষেবা।
এ প্রসঙ্গে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘ডিজিটাল প্রযুক্তি গ্রহণ আমাদের দেশের অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি ফোকাসড, স্থানীয়ভাবে পরিচালিত এবং অত্যন্ত নিরাপদ ‘সরকারি ক্লাউড’ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অগ্রগতিকে আরো ত্বরান্বিত করবে। ওরাকল ক্লাউড ইনফ্রাস্ট্রাকচার ডেডিকেটেড রিজিওনাল ক্লাউডের মাধ্যমে পরিচালিত পরবর্তী প্রজন্মের, এন্টারপ্রাইজ-ক্লাস ক্লাউডের সাহায্যে আমরা ই-ভোটিং, ই-স্বাস্থ্য পরিষেবা, ই-ফাইলিং, ভার্চুয়াল আদালত, ই-জুডিশিয়ারি ইত্যাদি গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রমের আধুনিকীকরণকে ত্বরান্বিত করতে পারি। ’
ওরাকল বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রুবাবা দৌলা বলেন ‘সভারেইন হোস্টেড, এন্টারপ্রাইজ-ক্লাস ক্লাউড সক্ষমতার জন্য এর দেশীয় এবং আঞ্চলিক বাজারের চাহিদা বৃদ্ধি পাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ সরকার বৃহৎ আকারের প্রযুক্তি-ভিত্তিক প্রকল্পে, বিমানবন্দরগুলোকে ডিজিটালাইজ করা, স্মার্ট গ্রিড প্রকল্প শুরু করা এবং ডিজিটাল সংযোগ প্রকল্পসমূহ শুরু করার জন্য শক্তিশালী বিনিয়োগ করেছে।’
