ইবি ছাত্র ইউনিয়নের সভাপতি সাদিক, সম্পাদক পিয়াস

আপডেট : ১১ মার্চ ২০২২, ১৯:০৯

ছাত্র ইউনিয়ন ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) সংসদের নতুন কমিটি গঠিত হয়েছে। সোমবার রাতে সংগঠনের ১৬ তম সম্মেলন ও কাউন্সিল শেষে ২৭ সদস্য বিশিষ্ট নতুন এ কমিটি ঘোষণা করা হয়। আগামী এক বছরের জন্য তারা দায়িত্ব পালন করবেন।

এতে সভাপতি হিসেবে বাংলা বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জি কে সাদিক এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের আজিজুল হক পিয়াস সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্য সদস্যরা হলেন, সহসভাপতি রুমি নোমান, ইমানুল সোহান, সহকারী সাধারণ সম্পাদক হিরা দেবনাথ, সাংগঠনিক সম্পাদক মেহেদী রাফি, কোষাধ্যক্ষ ওবায়েদুর রহমান, দপ্তর সম্পাদক দেলোয়ার হোসেন, শিক্ষা ও গবেষণা সম্পাদক উদয় দেবনাথ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদিয়া মাহমুদ মীম, সাংস্কৃতিক সম্পাদক নূর আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সুমন শেখ, সমাজ কল্যাণ সম্পাদক সাকিব হোসেন ও ক্রীড়া সম্পাদক রাজিন।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন, নূরুন্নবী সবুজ, আহমেদ তৌফিক, ইশতিয়াক আহমেদ, মাহমুদুল হাসান, সিয়াম আহসান, তন্ময় বৈদ্য, সবুজ আলম, মোখলেসুর রহমান সুইট, মামুন হাবিব, আঁখি, আসিফ, মাহমুদুল হাসান দীপু ও আহসান হাবিব রানা।

এর আগে ১৬ তম কাউন্সিলের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের প্রফেসর মো. সাইফুল ইসলাম। সম্মেলনের সভাপতিত্ব করেন সংগঠনের সাধারণ সম্পাদক জিকে সাদিক। 

 

ইত্তেফাক/এএএম