রুশ প্রেসিডেন্ট পুতিন হুঁশিয়ারি দিয়েছেন, ইউরোপে ক্ষেপনাস্ত্র মোতায়েন করলে যুক্তরাষ্ট্র টার্গেটে পরিণত হবে। তিনি ক্ষেপনাস্ত্র মোতায়েনের আগে যুক্তরাষ্ট্রকে ঝ্বুঁকির বিষয়টি বিবেচনা করার আহবান জানিয়েছেন। প্রেসিডেন্ট পুতিন গতকাল পার্লামেন্টে বলেন, ক্ষেপনাস্ত্র চুক্তি থেকে সরে যাওয়ার বিষয়ে রাশিয়া প্রথমে কোনো সিদ্ধান্ত নেয়নি। যুক্তরাষ্ট্রই নিয়েছে। কিন্তু রুশ সীমান্তের কাছে ক্ষেপনাস্ত্র মোতায়েন করলে রাশিয়া বসে থাকবে না। পাল্টা ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন প্রেসিডেন্ট পুতিন। -এনডিটিভি
