কিশোরকে হত্যা করে অটোরিকশা ছিনতাই

আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩:৩৫

টাঙ্গাইলের মির্জাপুরে রাব্বি (২২) নামে এক কিশোরকে গলা কেটে হত্যার পর ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

বুধবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলার ভাতগ্রাম এলাকায় রাস্তার পাশ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাব্বির পিতা মোকলেছ মিয়া জানান, মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে অপরিচিত তিন যুবক পাকুল্যা বাস স্ট্যান্ড এলাকা থেকে অটোরিকশা ভাড়ার কথা বলে ভাতগ্রাম এলাকায় নিয়ে যায়। পরে তারা রাব্বিকে গলা কেটে হত্যার পর অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

মির্জাপুর থানার উপপরিদর্শক এসআই মো. মজিবুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত মামলা হয়নি।

ইত্তেফাক/এমআর