চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির গ্রেফতার

আপডেট : ১৯ নভেম্বর ২০১৮, ০০:২২

চট্টগ্রাম মহানগর জামায়াতের নায়েবে আমির আফছার উদ্দীন চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধ্যায় নগরীর চকবাজারের বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার (উত্তর) এএসএম মোস্তাইন হোসেইন ইত্তেফাককে জানান, তার বিরুদ্ধে নাশকতার পরিকল্পনাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।

উল্লেখ্য, আফছার উদ্দীন চৌধুরী চট্টগ্রাম থেকে প্রকাশিত   দৈনিক কর্ণফুলির সম্পাদক ও প্রকাশক।