বগুড়ার আদমদীঘির সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন পরিত্যক্ত একটি সবজির ব্যাগ থেকে ৫ কোটি টাকা মূল্যের ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের জোড়ালাগানো ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার (২২ ডিসেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার সান্তাহার রেলওয়ে স্টেশনে জিআরপি পুলিশ অভিযান চালিয়ে স্টেশনের চত্বরে বটগাছতলায় যাত্রীদের বসার স্থান থেকে পরিত্যক্ত অবস্থায় সবজি ভর্তি ব্যাগ উদ্ধার করে। এ সময় ব্যাগটি তল্লাশি করে ৪ কেজি ৩০০ গ্রাম ওজনের এক ফ্রেমে জোড়ালাগনো ১০টি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করে।
সান্তাহার জিআরপি থানার ওসি সাকিউল আযম বলেন, ১০টি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় ৫ কোটি টাকা। মূর্তি উদ্ধারের পর জব্দ তালিকায় দেখানো হয়েছে। তবে মূর্তির বাহক বা ব্যবসায়ীকে চিহ্নিত করা যায়নি।
