ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনির মৃত্যু

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ১৯:১০

ফের ইসরায়েলি বাহিনীর গুলিতে নিহত হয়েছেন ফিলিস্তিনের এক যুবক।  ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। 

বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে বলা হয়েছে,  বুধবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে গুলি ছুড়ে এক ফিলিস্তিনি নাগরিক। এর জবাবে ইসরাইলি বাহিনীর পাল্টা গুলিতে নিহত হয়েছেন ওই যুবক।  

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মোহাম্মেদ ঈশা নামে ২৬ বছরের পিছনে গুলিবিদ্ধ হয়। এরপর হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। 

এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, ইসরায়েলি সেনারা ‘এক ঘাতকের বন্দুক হামলার জবাবে পাল্টা গুলি করে এবং সে গুলিবিদ্ধ হয়।’ সে একটি গাড়ি থেকে গুলি করেছিল। ওই যুবকের গুলিতে তাদের চালক আহত হন। 

তবে যুবকের গুলিতে ইসরায়েলি সেনাদের কেউ হতাহত হননি বলে খবরে বলা হয়েছে। তথ্য সূত্র: আনাদোলু, এএফপি 

ইত্তেফাক/এসআর