বিপিএল প্লেয়ার্স ড্রাফটে নাম নেই, অভিমানে সাইফউদ্দিনের স্ট্যাটাস

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২১, ২১:৪১

আগামী ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার্স ড্রাফট বা খেলোয়াড়দের নিলাম। সেটির জন্য দেশি ক্রিকেটারদের তালিকা চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু বিপিএল প্লেয়ার্স ড্রাফটে নাম নেই সাইফউদ্দিনের।

অভিমানে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। স্ট্যাটাস তিনি লিখেন,   ‘আমাদের মতো সাধারণ জুনিয়ার প্লেয়ারদের মনের কথা শোনার বা বোঝার কারো কোনো সময় নেই হয়তো। কারো প্রতি কোনো অভিযোগ নেই কিন্তু অভিমান আছে অনেক।’

এবার ৬টি গ্রেডে মোট ২১০ জন ক্রিকেটারের নাম ড্রাফটের তালিকায় রাখা হয়েছে। এর মধ্যে ‘এ’ক্যাটাগরিতে আছেন ৬ জন ক্রিকেটার। তারা হলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান ও মাশরাফি বিন মুর্তজা। তাদের পারিশ্রমিক ৭০ লাখ টাকা। এর বাইরে ‘বি’ গ্রেডে থাকা ক্রিকেটারদের মূল্য ৩৫ লাখ, ‘সি’ গ্রেডে ২৫ লাখ, ‘ডি’ক্যাটাগরিতে ১৮ লাখ, ‘ই’ গ্রেডে ১২ লাখ এবং ‘এফ’ গ্রেডে ৫ লাখ টাকা।

 

 

ইত্তেফাক/ইউবি