নাজিরপুরে ইয়াবাসহ ছাত্রলীগ নেতা আটক

আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ১৬:০৮

পিরোজপুরের নাজিরপুরে ইয়াবাসহ উপজেলার সদর ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি মো. রাকিব শেখকে আটক করেছে থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২৩ পিছ ইয়াবা উদ্ধার করা হয়। 

গোপন সংবাদের ভিত্তিতে এস আই সৈয়াদ ইয়াসির হোসেন ও সঙ্গীয় অফিসার অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয় কালে সাতকাছিমা গ্রামের আঃ রব খানের বাড়ির সামনে সাতকাছিমা টু কাঁঠালিয়া পাকা রাস্তার উপর দিয়ে রাকিবকে আটক করে এবং অন্যরা দৌড়ে পালিয়ে যায়। আটককৃতরাকিব সাতকাছিমা গ্রামের হেমায়েত উদ্দিন সেখের পুত্র। 

এ ব্যাপারে নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহিদুল ইসলাম জানান, এ চক্রটি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিল। আটককৃত রাকিবের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনের ২০১৮ এর ৩৬(১) স্মারনী ১০ এর (ক) ধারা মোতাবেক মামলা দায়ের করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

 

 

 

ইত্তেফাক/এমএএম