পিরোজপুর

বিএনপি কার্যালয় ভাঙচুর মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৬, ২০:০৫

পিরোজপুরের কাউখালীতে বিএনপি কার্যালয় ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের মামলায় সয়না রঘুনাথপুর ইউনিয়ন ছাত্রলীগের (বর্তমানে কার্যক্রম নিষিদ্ধঘোষিত) সাধারণ সম্পাদক আল আমিন কাজীকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে তাকে আদালতে পাঠানো হয়। এর আগে রোববার দিবাগত  রাত ১২টার দিকে উপজেলার পূর্ব বেতকা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন। গ্রেপ্তার আল আমিন কাজী সয়না রঘুনাথপুর ইউনিয়নের পূর্ব বেতকা গ্রামের সোহরাব কাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট কাউখালী উপজেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনে সংঘটিত ঘটনার মামলায় আল আমিন কাজীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় ২০২৪ সালের অক্টোবরে কাউখালী থানায় মামলা দায়ের করা হয়।

কাউখালী থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় আল আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

ইত্তেফাক/এপি