বগুড়ার কাহালু উপজেলার দূর্গাপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে অগ্নিকাণ্ডে প্রায় ১ লাখ টাকার মালামাল পুড়ে গেছে। এ অগ্নিকাণ্ড হয় গফুর মোল্লার বাড়িতে।
বৃহস্পতিবার দুপুরে আনুমানিক সোয়া ১২টার দিকে চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়। আগুনে গফুর মোল্লার বাড়ির টিনের ছাউনিসহ ২টি কক্ষের সকল প্রকার আসবাবপত্র, খাদ্যসাগ্রমীসহ নগদ কিছু টাকা পুড়ে ভস্মীভূত হয়ে যায়। এছাড়া এ আগুনে পাশের ইয়াকুব আলীর বাড়িরও আংশিক ক্ষতি হয়েছে।
আরও পড়ুনঃ শাহরাস্তিতে ১২ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
আগুনের সংবাদ পেয়ে কাহালু ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
ইত্তেফাক/নূহু
